কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া এলাকায় পুকুর খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে একজনকে মৃত ও ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানিয়েছেন, রত্নাপালং তেলিপাড়া এলাকায় পুকুর খনন করার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থালে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে।
২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত মোঃ শাহজাহান(২৫) ঐ এলকার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমদাদুল হক জানান, তেলী পাড়া এলাকায় মাটিচাপা পড়ে এক শ্রমিক মারা গেছে। খবর শুনে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার কাজে অংশ নেয় এতে একজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে এবং দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করা








