Site icon CPLUSBD.COM

উখিয়ায় মাদকের আস্তানায় পুলিশের অভিযান, গ্রেফতার-৪

কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোটবাজার রুমঁখা মনি মার্কেটস্থ সাবেক আওয়ামী লীগের মহিলা নেত্রী খুরশিদা করিমের বাসায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবহারের উপকরণসহ ৩জন মাদক সেবীকে আটক করেছে।

এরা হলেন- খুরশিদা করিমের ছেলে উখিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুজন(২৮), রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের শাহজাহান(২৭) এবং হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ পালং এলাকার আনোয়ার হোসেন(২২)। এসময় পুলিশের নিকট থেকে আসামীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা, দুর্ব্যবহারের অভিযোগে পুলিশ খুরশিদা করিমকে ও আটক করে।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী নিকট হাজির করা হলে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ১ মাসের সাজা প্রদান করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, গোপনে মাদক বেচাকেনা, পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আটককৃতদের বিরুদ্ধে। তার প্রেক্ষিতে এসআই রাজু আহমেদ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবহারের সরঞ্জামসহ ৩জন, পরে কাজে বাধা দেওয়ায় খুরশিদা করিমকে আটক করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানান, পুলিশ অভিযান চালিয়ে ৩জন মাদকসেবীকে আটক করলে খুরশিদা করিম তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যার কারনে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ মাসের সাজা প্রদান করা হয়েছে। অভিযোগ রয়েছে, গত ২০১৮ সালের ৩০ অক্টোবর ১৯২৫ পিস ইয়াবা নিয়ে কক্সবাজার বিমান বন্দর পুলিশের নিকট আটক হয়েছিল খুরশিদা করিম। সেখান থেকে বেরিয়ে এসে আবারো ইয়াবা ও মাদক কারবারে জড়িয়ে পড়ে।