নিউজটি শেয়ার করুন

উখিয়ায় মালয়েশিয়াগামী ৪ রোহিঙ্গা তরুণী উদ্ধার

উখিয়ার উপকূলীয় এলাকা থেকে মালয়েশিয়াগামী চার রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছে উপকূলীয় এলাকায় পাইন্যাশিয়া গ্রামবাসী। উদ্ধারের পর তাদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়।

গ্রামবাসী বলছে, কোথায় যাচ্ছিলেন, কে নিয়ে যাচ্ছিল এমন প্রশ্নের জবাবে ওই তরুণীরা মুখ খোলেনি। শুধু জানিয়েছে, মালয়েশিয়া স্বজনদের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তারা।

উখিয়া থানার ওসি মর্জিয়া আক্তার মর্জি জানান, আটক তরুণীদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।