সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিন সোনাইছড়ি বায়তুশ শরফ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীর নিহত হয়েছেন। তিনি পালং ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার আবুল মনছুরের ছেলে।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব ১৫- এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।








