নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ আটক ১

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আব্দুল কাদের(২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায়  ৮৮ লক্ষ ৬৫ হাজার টাকা বলে জানায় র‌্যাব ।

শানিবার বিকেলে কুতুপালং টেকনাফ পাকা রাস্তার মায়ের দোয়া ভি.আই.পি ইঞ্জিনিয়ারিং ওর্য়াকসপ এর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুল কাদের বান্দরবান নাইক্ষ্যংছড়ির গুমধুম ইউনিয়নের তুমব্রু ঘোনাপাড়ার এলাকার  সৈয়দ হোছনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং টেকনাফ পাকা রাস্তার পশ্চিম পাশে মায়ের দোয়া ভি.আই.পি ইঞ্জিনিয়ারিং ওর্য়াকসপ এর সামনে থেকে  আব্দুল কাদেরকে ৯,৫৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।। স্বীকারোক্তি মতে আটককৃত কাদের দীর্ঘ দিন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে কক্সবাজারসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করতো বলে র‌্যাবকে জানায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৮,৬৫,০০০ টাকা।

আটক মাদক ব্যাবসায়ী আব্দুল কাদেরকে উদ্ধারকৃত মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।