নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১

উখিয়া প্রতিনিধি:কক্সবাজারের উখিয়ায় ঘুমধুম বিওপি’র সদস্যরা শনিবার (২৮ আগস্ট) ভোর ৫ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের কাষ্টম মোড় নামক স্থানে টেকনাফ নয়াপাড়া হতে কুতুপালংগামী একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে ৩ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালককে আটক করেছে।

আটককৃত সিএনজি চালক ঘুমধুম ইউনিয়নের হেডম্যানপাড়ার মৃত ওয়ারেদ আলীর ছেলে মোঃ সায়েদ আলম(৪৫)।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ সিএনজি চালককে আটক করে।

আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি ৬০লক্ষ টাকা।

ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গত ১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক একশত এক কোটি দুই লক্ষ সত্তর হাজার একশত টাকা মূল্যের ৩৩ হাজার ৬৭ হাজার  ৫৬৭ পিস বার্মিজ ইয়াবাসহ ১৬১ জন আসামী আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here