নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করছে বিজিবি।

শনিবার রাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সীমান্তের জলিলেরগোদা আমবাগান এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান।

তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে ২/৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়।এ সময় তারা একটি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের ভেতরে দিয়ে পালিয়ে যায়।

পরে ব্যাগে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা পাওয়া যায় বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ান দপ্তরে রাখা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here