উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়ার গোলডেবার পাহাড়ি এলাকায় ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবি’র রেজু আমতলী বিওপির জোয়ানরা।
সোমবার (৩০ আগষ্ট) সকাল ১০টায় রেজু আমতলী বিওপির জোয়ানরা গোপন সুত্রে খবর পেয়ে গোলডেবার পাহাড় নামক স্থানে উৎপেতে থেকে মিয়ানমার হয়ে এপারে প্রবেশ করা এক ব্যক্তিকে থামানোর সংকেত দিলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আটক করে।
আটককৃতরা হলেন, মেঃ রফিক ওরফে নুরুল আমিন (৩৫), উখিয়ার রত্নাপালং ইউপির করইবনিয়ার আলী হোসেনের ছেলে। তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৭০ হাজার ও পরিত্যক্ত ১ লাখ সহ ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।
ধৃত রফিক নুরুল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে উক্ত ইয়াবার সাথে সম্পৃক্ত থাকায় উখিয়ার রাজাপালং ইউপির ডেইল পাড়ার ছৈয়দ নুরের ছেলে মোঃ শাহজাহান (২৭) আটক করে বিজিবি। তাকে বিকাল সাড়ে ৪ টার দিকে আটক করা হয়।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ৷








