Site icon CPLUSBD.COM

উখিয়ায় ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ছৈয়দ আলম (৩৪) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।তিনি ওই ক্যাম্পের মৃত আলী আহমদের ছেলে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ১টায় তাকে আটক করা হয়।

কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাইম-উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

এ সময় তার ঘর থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।