Site icon CPLUSBD.COM

উচ্চশব্দে গান বাজিয়ে পারকি সৈকতে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

উচ্চশব্দে গান বাজিয়ে পারকি সৈকতে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: পটিয়া থেকে পিকআপে সাউন্ড সিস্টেমে উচ্চশব্দে গান বাজিয়ে পারকি সৈকতে যাওয়ার পথে একটি কিশোর দলকে ২ হাজার টাকা জরিমানা করেছে আনোয়ারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।উচ্চশব্দে গান বাজিয়ে পারকি সৈকতে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, প্রাথমিকভাবে গাড়িটি আটকের পর উচ্চশব্দে গান বাজাবে না মর্মে অঙ্গীকার করায় অর্থদণ্ড আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।