Site icon CPLUSBD.COM

উচ্চ ফলনশীল বিনা-১৬ জাতের ধান কাটা শুরু

সিপ্লাস ডেক্স: মাগুরা জেলার সদর উপজেলার ছাচানী মাঠে স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল বিনা-১৬ জাতের ধান কাটা শুরু হয়েছে।

জানা যায়,প্রচলিত জাতের ধান চাষে যেখানে ১২৫ থেকে ১৩০ সময় লাগে। সেখানে বিনা ১৬ জাতের ধান মাত্র ৮০ দিনে কৃষকের ঘরে উঠে। স্বল্প সময়ে এ ধান চাষের পর শীতকালীন রবি শস্য চাষের আগে পতিত জমি থেকে কৃষকরা সহজেই একটি বাড়তি ফসল ঘরে তুলতে পারবেন।

তাছাড়া বিনা-১৬ ধান স্বল্পমেয়াদি, উচ্চফলনশীল। রোগ বালাই কম হওয়ার পাশাপাশি সেচ, সারও কম লাগে। যে কারনে তারা বিনা-১৬ জাতের এ ধান সম্প্রসারণের কৃষকদের উদ্ধুদ্ধ করছেন। এ ধান চাষে শস্য নিবিড়তা বাড়ায় যেমন কৃষরা লাভবান হবেন। তেমনি দেশের খাদ্য উৎপাদনও বৃদ্ধি পাবে।