হাটহাজারী উপজেলা ১নং চসিক উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির (ধর্মঘর) প্রতিষ্ঠার ১৫১ বৎসর উদযাপন ও বার্ষিক মহোৎসব শুরু হবে বুধবার।
এই উপলক্ষে নন্দীরহাট শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির প্রাঙ্গণে চারদিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বার্ষিক মহোৎসবের প্রথমদিন আনুষ্ঠানিকতা শুরু গীতাপাঠ প্রতিযোগিতা দিয়ে। এরপর ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান স্হানীয় ও বেতার,টেলিভিশন শিল্পীদের অংশগ্রহণে ও আধ্যাত্মিক জগতে মঠ মন্দিরের ভূমিকা শীর্ষক ধর্মীয় আলোনা সভা।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে অতিথি হিসাবে থাকবেন শংকর মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ ,ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের ড.নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ , মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা প্রণব কুমার সাহা।
বৃহষ্পতিবার (১২ মার্চ) দ্বিতীয়দিনে থাকছে শ্রীমদ্ভাগবতীয় রস আস্বাদন। পরিবেশন করবেন শ্রী প্রেমনিধী কালচারাল একাডেমী ইসকন। হরিনাম সংর্কীতনের শুভ অধিবাস কীর্তনপরিবেশন করবেন শিকারপুর গৌরাঙ্গবাড়ির অধ্যক্ষ স্বরুপ দাস বাবাজি ।
শুত্রুবার (১৩ মার্চ) তৃতীয় দিন ভোর থেকে তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভারন্ত ও মহাপ্রসাদ আস্বাদন করা হবে।
মহানামযজ্ঞের নামসুধা পরিবেশন করবেন কানু গোপাল সম্প্রদায়,নিতাই গৌর সম্প্রদায়,জয়গোবিন্দ সম্প্রদায়,ভক্ত হরিদাস সম্প্রদায়।
মহোৎসবের সমাপনী দিন শনিবার (১৪ মার্চ) মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও হরিনাম সহ নগর সংকীর্তনের মধ্য দিয়ে শেষ হবে।
উৎসব উদযাপন পরিষদ ঝুন্টু কুমার সাহা বলেন চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন জেলা থেকে শতবছরের পুরনো শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘর এর বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে ভক্তবৃন্দরা যোগ দেন।এইবার ও বার্ষিক মহোৎসবে কমপক্ষে ১০/১৫ হাজার ভক্তবৃন্দ উপস্হিতি আশা করছি।মহোৎসব ঘিরে আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।








