রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা শনিবার (১৪ ডিসেম্বর) সকারে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের মধ্যে হাম, নাত, কেরাত্ব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্বে কলেজের অধ্যক্ষ মহিবুল কবির জাহেদী’র সভাপতিত্বে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ ফয়সল ইকবাল চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন মাওলানা নাজমুল হোসাইন নঈমী।
ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যপক মো. ইউসুফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, কলেজ পরিচালনা কমিটির সদস্য এস,এম,ইদ্রিচ, আবদুল মান্নান তালুকদার, মো. গোলাম কিবরিয়া চৌধুরী, ফজলুল করিম, কলেজের উপাধাক্ষ কামাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








