নিউজটি শেয়ার করুন

উদ্বোধনের আগেই মুছে গেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির নাম!

বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন স্থাপনা এমনকি ইতিহাসের পাতা থেকে নাম মুছে ফেলবার নজির আছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সরকারের এক মন্ত্রীর নাম মুছে ফেলার ঘটনা দেখা গেছে।

 

ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় মন্ত্রীর নাম ছিল কিন্তু উদ্বোধনের আগেই আস্ত নাম ফলকটি উধাও হয়ে যায়।ঘটনাটি চট্টগ্রাম নগরীর ৪নং চান্দগাঁও ওয়ার্ডের।

জানাগেছে ২০১৮ সালের ৫মে তৎকালীন প্রবাসী কল্যানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি তার নিজ এলাকা চান্দগাঁও হামিদচরের দাসপাড়ার  এলাকার ডোম খালের উপরে এ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে  মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চসিক মেয়র আ জ ম নাসির এবং স্থানীয় কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ।

স্থানীয় লোকজন জানান, এলাকাবাসীর ভোগান্তি দূর করতে তৎকালীন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি  ব্যাপক ভূমিকা রাখেন। তার অবদানেই এই ব্রিজটি নির্মান হয়েছে।

সম্প্রতি ৫কোটি ৬০টাকা  টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধনের তারিখ বিহীন ২টি নাম ফলক দেখা গেলেও নুরুল ইসলাম বিএসসির নাম ফলকটির দেখা মেলেনি।

স্থানীয়রা বিষয়টিকে রহস্যজনক হিসাবে উল্লেখ করে বলেন, এই সেতু নির্মানের জন্য  নুরুল ইসলাম বিএসসিই অবদান রেখেছেন। তার নাম ফলকটি উধাও হয়ে যাওয়া দুঃখ জনক বলেও জানান তারা।

নাম ফলক দেখে এলাকা বাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেলে নাম ফলকটি সরিয়ে নেয়া হয়। কিন্তু  এলাকায় গুঞ্জন থামেনি।

এদিকে নামফলকটি উধাও হয়ে যাওয়ার ব্যাপারে বিএসসি সাহেবর ভাইপো পরিচয় দেয়া সাইফুদ্দিন খালেদের যোগসাজস রয়েছে। তবে তাকে প্রশ্ন করলে তিনি পরে উত্তর দেবেন বলে এড়িয়ে যান।

এদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র  নিলুফার ইয়াসমিনের সাথে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান। তিনি উদ্বোধনের সময়েও ছিলেন না বলে জানান।