নিউজটি শেয়ার করুন

উন্নয়ন প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না-ইয়াসমিন পারভীন তিবরিজী

স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ পরিচালক ইয়াসমিন পারভীন তিবরিজী বলেছেন, জনগণের করের টাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে। প্রতিটি প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও গাফেলতি সহ্য করা হবে না। প্রকল্পের সুফল যেন জনগণ পায় সেদিকে নজর রাখতে হবে।

৩০ডিসেম্বর, সোমবার বিকালে বোয়ালখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে উপস্হিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য রাখেন তিনি। পরে তিনি কধুরখীল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং এলজিএসপির অর্থায়নে বাস্তবায়িত এলাকার করিম উদ্দীন শাহ সড়ক এবং সিল্টু চরণ সড়ক’সহ দু’টি সড়কের চলমান কাজ পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে স্হানিয় উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম শেফু’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।