সিপ্লাস ডেস্ক: উপহারের পাঁচ লাখ টিকা থেকে ৩০ হাজার ডোজ টিকা বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি জানিয়ে ১১ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে চিঠি দিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের টিকা দেওয়ার জন্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নিয়েছে তারা।
এ ব্যাপারে বাংলাদেশ সরকারের অনুমোদন চায় চীন। চীন বলেছে, যখন উপহারের টিকা ঢাকার কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) পৌঁছাবে, তখন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে ৩০ হাজার ডোজ টিকা সংগ্রহ করবে।
চিঠিতে বলা হয়েছে, উপহারের বাকি ৪ লাখ ২৭ হাজার টিকা দুবার করে ২৮ দিনের মধ্য সরকারকে বাংলাদেশের নাগরিকদের দিতে হবে।

