নিউজটি শেয়ার করুন

উর্দু গলি আহমেদুর রহমান জামে মসজিদে শিক্ষা উপমন্ত্রীর সোলার প্যানেল প্রদান

সিপ্লাস ডেস্ক: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের জনগণকে সুরক্ষিত রাখার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের মৌলিক চাহিদাগুলো মিটিয়ে দেশের মানুষ যেন সঠিকভাবে কাজকর্ম করে চলতে পারে সেদিকে নজর রাখছেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ কর্মস্থলে চাকরি, ব্যবসা-বানিজ্যসহ সঠিকভাবে চালিয়ে যেতে পারে মতো সংশ্লিষ্ট স্ব স্ব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অনুদান অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি) চকবাজার উর্দু গলি আহমেদুর রহমান জামে মসজিদে ৫০০ ওয়ার্ট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল বরাদ্দ করেন।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে চকবাজার থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনসারুল হক ও চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন মসজিদ কমিটির কাছে সোলার প্যানেল হস্তাস্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এড শাহেদুল আজম শাকিল মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শফিউল আজম, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান ইশতিয়াক, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রাজু সহ মুসল্লী বৃন্দ।