Site icon CPLUSBD.COM

উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন

উৎসবমুখর পরিবেশে চলছে ট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র দ্বি বার্ষিক নির্বাচন।

বুধবার ( ৩০ জানুয়ারী) সকাল ৮ টা থেকে ভোট গ্রহনের কার্যক্রম শুরু হয়েছে, যা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনে ৯টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করছেন।

এতে সভাপতি পদে লড়ছেন দ্যা অবজারভারের মোস্তাক আহমদ, দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের নাজিমুদ্দীন শ্যামল, একাত্তর টিভির মাঈনুদ্দীন দুলাল ও পূর্বকোণের মোহাম্মদ আলী।

সিনিয়র সহ সভাপতি পদে আলোকময় তলাপাত্র, দৈনিক কর্ণফুলীর মুজাহিদুল ইসলাম ও দৈনিক পূর্বদেশের রতন কান্তি দেবাশীষ।

সহ সভাপতি পদে গাজী টিভির অনিন্দ্য টিটো, পূর্বকোণের আবসার মাহফুজ ও সি প্লাস টিভির আলমগীর অপু।

সাধারণ সম্পাদক পদে একুশে টিভির মো হাসান ফেরদৌস ও দেশ রুপান্তরের ম. শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে-আজাদীর সবুর শুভ , সিপ্লাস টিভির স্বরূপ ভট্টাচার্য।

অর্থ সম্পাদক পদে আজাদীর কাশেম শাহ, নুর উদ্দিন আহমেদ ও সৌমেন ধর।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের এসএম ইফতেখারুল ইসলাম ও ভোরের কাগজের প্রীতম দাশ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা নিউজের আল রাহমান, ইন্ডিপেন্ডেট টিভির ইফতেখার উদ্দীন,এটিএন বাংলার মো. ফরিদ উদ্দীন ও পূর্বদেশের রাহুল কান্তি দাশ।

নির্বাহী সদস্য পদে পূর্বদেশের আবুল হোসাইন, আবদুর রউফ পাটোয়ারী, জয় নিউজের বিশু রায় চৌধুরী ও বিএনএর’র মো. মহররম হোসাইন প্রতিদ্ধন্ধীতা করছেন।

মোট ভোটার সংখ্যা চার শতাধিক। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িদ্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, সদস্য যথাক্রমে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নিযাম উদ্দিন, মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ মামুনুর রশীদ।