নিউজটি শেয়ার করুন

উয়েফার বর্ষসেরা পুরস্কারে নেই মেসি, রোনালদো ও নেইমার

সিপ্লাস ডেস্ক: উয়েফার বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের উয়েফার আয়োজিত দুই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্সলিগ ও ইউরোর প্রভাব পড়েছে এই তালিকা।

প্রথমবারের মতো এবারও সেরা তিনে নেই সময়ের তিন তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। গতবার মেসির সঙ্গে সমান ভোট পেয়ে চারে থাকা পিএসজির এই তারকা ফরোয়ার্ড এবার দশেও জায়গা পাননি।

ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থার প্রকাশিত তালিকায় প্রথম তিনজনের দু’জনই হলেন চেলসির হয়ে চ্যাম্পিয়ন্সলিগ জেতা তারকা এনগোলো কান্তে, জর্জিনহো। অবশ্য কান্তে ইউরোতে তেমন কিছু করতে না পারলেও ইউরোর শিরোপা জিতেছেন জর্জিনহো।

তাদের সঙ্গে সেরা তিনে আছেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। মজার ব্যাপার হলো এবারই প্রথম সেরা তিনজনই মিডফিল্ডার। তবে সবার সেরা কে, তা জানতে চোখ রাখতে হবে আগামী ২৬ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের দিকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here