নিউজটি শেয়ার করুন

এই গাড়ির চাবিটি কার?

নগরীর কাজিরদেউড়ী মোড়ে একটি গাড়ির চাবি পেয়েছেন একজন রিকসা চালক। তিনি চাবিটির মালিককে খোঁজ করে না পেয়ে দ্বারস্ত হয়েছেন সিপ্লাসের।

ব্যাটারীগলির রিকসা চালক মোহাম্মদ আবুল বাশার বুধবার(১১মার্চ)এশার নামাজের পরপরই  তার রিকসায় করে এক যাত্রীকে কাজিরদেউরী মোড় থেকে নিয়ে যাচ্ছিলেন ব্যাটারী গলির ছোট মসজিদ গলিতে।  চলতি পথে ঐ যাত্রী কিছু হারিয়েছে বলে রিকসা ঘুরিয়ে নিয়ে আবার কাজিরদেউড়ী মোড়ে  এসে নেমে চলে যান।

এর পরপরই রিকসা চালক বাশারের চোখ যায় রিকসার সিটের পা দানীর দিকে। তিনি দেখেন সেখানে একটি চাবি পড়ে আছে। ঐ যাত্রীকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে লোকজনের পরামর্শে  সিপ্লাস অফিসে এসে চাবিটি জমা দেন।

চাবিটির মালিককে চাবিটির জন্য সরাসরি সিপ্লাস অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। এছাড়া সিপ্লাস অফিসে আসার সময়  রিকসা চালক বাশারের মোবাইল নাম্বার ০১৮৬১৬৩১৪২২ এ যোগাযোগ করে আসার জন্য তিনি অনুরোধ করেছেন।