নিউজটি শেয়ার করুন

একই আকাশে ৫ সূর্য!

আকাশে দেখা গেলো এমনই সূর্য। ছবি: এনডিটিভি

ছিল এক, হয়ে গেল পাঁচ। সূর্যোদয় দেখতে গিয়ে এমনই আজব ঘটনায় রীতিমতো অবাক মানুষ। আকাশে ঘটা এই মহাজাগতিক ঘটনার ভিডিও ভাইরাল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

ঘটনাটি চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায়। সেখানে একসঙ্গে পাঁচটি সূর্যের প্রতিফলন জ্বলজ্বল করতে দেখা গেছে। কেউ কেউ এটাকে ভৌতিক দৃশ্যও ভাবছেন!

চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে ওই ভিডিও শেয়ার করে লেখা হয়, ‘কী আশ্চর্য দেখার মতো ঘটনা! চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় একসঙ্গে পাঁচটি সূর্য আকাশে জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে।’

বিষয়টিকে আপাতভাবে ভৌতিক বলে দাবি করা হলেও এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সূর্যে এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না।

বলা হয়, বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেঁধে থাকায় সেগুলোতে সূর্যের আলো প্রতিফলিত হয়। আর সেই প্রতিফলনের ফলেই আকাশে একাধিক সূর্যের ছবি ভেসে ওঠে। এই প্রাকৃতিক ঘটনা ‘সূর্য সারমেয়’ বা ‘ভৌতিক সূর্য’ নামে পরিচিত। খবর: এনডিটিভি