Site icon CPLUSBD.COM

একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সিপ্লাস ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ঘর থেকে ছেলে-মেয়েসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় ওই গৃহবধূর স্বামী হিফজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ জুন) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩৫), ছেলে মিজান (৯) ও মেয়ে আনিছা (৪)।

সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রদীপ কুমার সিংহ বলেন, মঙ্গলবার রাতে কে বা কারা একই পরিবারের তিন জনকে হত‌্যা করেছে। আহত অবস্থায় হিফজুর রহমান নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এ হত‌্যাকাণ্ড তাৎক্ষণিক তা জানা যায়নি।