নিউজটি শেয়ার করুন

একগুচ্ছ ফুল নিয়ে মাঠে সাকিব-ভক্ত, প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

মাঠে ঢুকে সাকিবকে ফুল দিচ্ছেন এক ভক্ত। ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে খেলা চলাকালীন নিরাপত্তাবেষ্টনি ভেঙ্গে মাঠে ঢুকে সাকিব আল হাসানকে ফুলের তোড়া দিয়েছেন এক সাকিব-ভক্ত। এ ঘটনার পর বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠল।

শুক্রবার সকালে আফগানিস্তানের ইনিংসের ১০৭তম ওভারে বল করছিলেন সাকিব আল হাসান। হঠাৎ মাঠে ঢুকে দৌড়ে সাকিবের কাছে চলে আসেন ওই যুবক। প্রথমে স্যালুট। এরপর হাঁটু গেড়ে দিলেন ফুলের তোড়া।

শুরুতে সাকিব কিছুটা ভয় পান। পরে হাত দিয়ে ইশারা করেন মাঠের বাইরে যেতে। ফুলের তোড়া গ্রহণ করে তা আম্পায়ার নাইজেল লংয়ের হাতে দেন। ততক্ষণে মাঠে ঢুকে যান বিসিবির নিরাপত্তা কর্মীরা। এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যান।

এই ঘটনার পর বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবার প্রশ্ন উঠল। এর আগে মিরপুরে একবার এবং সিলেট মাঠে দুবার এমন ঘটনা ঘটিয়েছিল একাধিক দর্শক। ওই তরুণকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here