সিপ্লাস ডেস্ক: বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা শ্রীশ্রী সর্বমঙ্গলা কালীধামের বার্ষিক মহোৎসবের পুনর্মিলনী অনুষ্ঠান গত ১৪ মে ধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কালীধামের প্রধান উপদেষ্টা লায়ন স্বপন কান্তি দাশের সভাপতিত্বে ও ধামের সভাপতি অসীম দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব লায়ন মীননাথ ধর মিলন।
প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। আশীর্বাণী প্রদান করেন শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ।
বক্তব্য রাখেন কালীধামের সহ-সভাপতি সঞ্জয় দাশ, সাধারণ সম্পাদক অলক দাশ।
মহোৎসবের নিকাশ-নিকাশ পেশ করেন উৎসব কমিটির সভাপতি মৃদুল দাশ মিলন ও সাধারণ সম্পাদক ডা. শিবু প্রসাদ দাশ।
অনুষ্ঠানে গীতাপাঠ করেন কালীধামের গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা।
শেষে প্রধান অতিথি সমাজসেবক মীননাথ ধর মিলন মন্দিরের প্রধান গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন মীননাথ ধর বলেন, একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধর্ম শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্ম মানুষকে সৎভাবে পরিচালনা করে এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলে।








