নিউজটি শেয়ার করুন

একদিনে আরও ২৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৭০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ২৪০ জন। বাকি ৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৭০ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৩ জন ও বেসরকারি হাসপাতালে ১৫৭ জনসহ মোট ২৭০ জন ভর্তি হন।

অন্যদিকে, ঢাকার বাইরের ৩০ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগের (মহানগর ছাড়া) ১৭ জন, চট্টগ্রামের পাঁচজন, খুলনায় দুইজন, রাজশাহী বিভাগে একজন এবং বরিশাল বিভাগে দুইজন ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের এই কয়েকদিনেই মারা গেছেন ১৯ জন আর জুলাইতে ১২ জন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here