Site icon CPLUSBD.COM

একেখান মোড়ের হোটেল থেকে ২৭হাজার ইয়াবাসহ আটক ৩

সিপ্লাস প্রতিবেদক: নগরীর একেখান মোড়ের একটি হোটেল থেকে ২৭হাজার ১৯২ পিস ইয়াবাসহ ৩মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ কে খান মোড়স্থ হোটেল হাইওয়ে ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে ইয়াবাসহ এই তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাছিরুল (৩০), মোঃ ইউসুফ আলী (৩৫) ও নজরুল ইসলাম (৪০)।

সিএমপির পাহাড়তলী জোনের এসি জনাব আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এ কে খান মোড়স্থ হোটেল হাইওয়ে ইন্টারন্যাশনাল থেকে ২৭হাজার ১৯২পিস ইয়াবাসহ তিনজনকে আটক করি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।