নিউজটি শেয়ার করুন

‘এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে’

বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলিপ ঘোষ। ফাইল ফটো

এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলীপ ঘোষ।

গতকাল রোববার কলকাতার চব্বিশ পরগনার এক সমাবেশে যোগ দিয়ে এসব মন্তব্য করেন দিলীপ ঘোষ।

এর পর তিনি ভাষণে বলেন, সিএএর বিরোধিতাকারীরা ভারত ও বাঙালিবিরোধী। তারা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করছেন।

সিএএ বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, ভারতে অনুপ্রবেশকারীদের জন্য এসব বিরোধীর মন কাঁদে।

প্রসঙ্গত গত বছরের ডিসেম্বরে ভারতে নাগরিকত্ব আইন সংশোধনী পাসের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে রাস্তায় নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলন থামাতে জনতার ওপর চড়াও হয় সরকারের পেটোয়া বাহিনী। এতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বহু হতাহতের ঘটনা ঘটে।

এ ছাড়া নাগরিকত্ব সংশোধনী আইনটির বিরোধিতায় বক্তব্য দিয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।