নিউজটি শেয়ার করুন

এক গাভীর ৪ বাচ্চা প্রসব!

নওগাঁর ধামইরহাটে এক গাভীর ৪টি বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত পশ্চিম রুপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামে।

নিকেশ্বর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, তার একটি সিন্ধি ক্রস জাতের গাভী গত শনিবার রাত ৩টার দিকে একসঙ্গে ৪টি বাচ্চা প্রসব করে। এর মধ্যে ৩টি এঁড়ে বাছুর এবং একটি বকনা বাছুর। বর্তমানে ৪টি বাচ্চা সুস্থ থাকলেও গাভীটি দাঁড়াতে পারছে না। গাভীটি গত বছরও একসঙ্গে দুটি বাচ্চা প্রসব করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী এবং ভেটেনারি সার্জন রিনা রাণী মহন্ত ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাচ্চাগুলোকে শারীরিক পরীক্ষা করেছেন।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমরান হোসেন বলেন, খবর পেয়ে গাভী ও চারটি বাচ্চা পরীক্ষা করা হয়েছে। গাভী ও বাচ্চারা সুস্থ রয়েছে।