Site icon CPLUSBD.COM

এক রাতে সাতটি লাশ চুরি!

সিপ্লাস ডেস্ক: সাতটি লাশ চুরির ঘটনা ঘটছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইটখোলা কবরস্থান থেকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২ ডিসেম্বর দিবাগত রাতের কোনো এক সময় লাশগুলি চুরি হয়।

লাশ চুরির ঘটনায় ঐ কবরস্থানে দাফনকৃতের আত্মীয়স্বজনের মধ্যে দুশ্চিন্তা ও লাশ চুরি হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে। চুরি হয়ে যাওয়া লাশগুলো হলো তারানগর ইউনিয়নের ফজলে করিম, সাহাবুদ্দিন, ফজিলতুন নেসা, আমির, হাজী আ. করিম, সিরাজুল ইসলাম ও রওশন আরা।

স্থানীয়রা জানান, গতকাল রাতে একসাথে ৭টি লাশ চুরি হয়েছে। গত এক বছর আগে এ কবরস্থান থেকে আরো দুটি লাশ চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। আমরা এলাকাবাসী নিজেরাই বসে এ বিষয়ে একটা কার্যক্রম হাতে নিতে হবে। না হলে ভবিষ্যতে এমনটা আবারো হতে পারে।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন আসাদুজ্জামান টিটু গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। লাশ চুরি হয়ে থাকলে এটি খুবই দুঃখজনক ঘটনা। এক্ষুণি বিষয়টি দেখছি। এলাকাবাসীর সহায়তায় লাশ চুরি রোধে যা যা করণীয় সবই করব।