সিপ্লাস প্রতিবেদক: নগরীর মুরাদপুর মোড়ে নালায় প্রবল স্রোতে তলিয়ে যাওয়া সবজি ব্যবসায়ী সালেহ আহমদের নিখোঁজের ঘটনার একসপ্তাহ পার হলেও এখনো সন্ধান মেলেনি।
নিখোঁজের পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, মুরাদপুর থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে তার কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও এই এলাকার সকল খাল এবং নালা রয়েছে তা এখনো অরক্ষিত রয়েছে। নালা ও খালের উপর স্ল্যাব ও ব্যারিয়ার না থাকায় বারে বারে এমন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের।
মঙ্গলবার (৩১ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে ৭ম দিনের অভিযান কার্যক্রম শেষ হলেও এখনো আশাবাদী চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পরিদর্শক শামসুল আলম।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বুধবার মুরাদপুর মোড়ে নালায় পা পিছলে পড়ে যান সালেহ আহমদ নামে এক ব্যবসায়ী।
নিখোঁজের পর থেকে উদ্ধার অভিযান চলিয়ে গেলেও সাতদিনেও তার সন্ধান মেলেনি।
বিস্তারিত ভিডিওতে..








