সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামানকে সরবরাহ শাখায় বদলি করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সিএমপি কমিশনার মাহাবুবর রহমানের নির্দেশে এ বদলি করা হয় বলে সিএমপি সূত্রে জানা গেছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে সিএমপি কমিশনার স্যার এডিসি প্রসিকিউশন মো. কামরুজ্জামানকে সরবরাহ শাখায় বদলি করেছেন। সরবরাহ শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এমটি’র দায়িত্বও দেওয়া হয়েছে।
এডিসি প্রসিকিউশন হিসেবে এখনও নতুন কাউকে পদায়ন করা হয়নি বলে জানান মির্জা সায়েম মাহমুদ।








