সিপ্লাস ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ডাটা সেন্টারে ওরাকল আপগ্রেডেশনের কাজ করবে সংস্থাটি। ফলে শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ১৭ ঘণ্টা ডাটা সেন্টার পাওয়ার মাইগ্রেশনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এনবিআর।

