নিউজটি শেয়ার করুন

এনায়েত বাজার থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৪

সিপ্লাস প্রতিবেদক:  কোতোয়ালী থানাধীন জুবলী রোড এনায়েত বাজার ২ নং গলিস্থ রুপালী ব্যাংকের পিছনে ২০ নম্বর বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব।

রোববার (৩ জানুয়ারি) তাদের আটকের বিষয়টি জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট ও হাতে থাকা শপিং ব্যাগ
হতে ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ বোতল ফেন্সিডিল ,২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, নগদ টাকা এবং ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত আসামিরা হলেন ১। মোঃ নান্নু প্রঃ আলমগীর (৫৮), পিতা- মৃত আব্দুল মাজেদ, সাং- সেম্পুপুড়া চরকোষ, থানা- বোরহান উদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে- মহিউদ্দিনের বাসা, চান মিযা মুন্সি লেন, চক বাজার, ডিসি রোড, থানা-চকবাজার, চট্টগ্রাম মহানগর, ২। মোঃ রাসেল (২৭), পিতা- আঃ রশিদ, সাং- মুছাগাড়া, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে- পশ্চিম মাদার বাড়ি, বরাইগাছ তলা, ঠান্ডা হাজীর বাড়ি, আফতাবের ভাড়া ঘর, থানা- সদরঘাট, চট্টগ্রাম মহানগর, ৩। মোহাম্মদ ইউনুস (৫০), পিতা- মৃত আব্দুর রব, সাং- চশশি ভিশন, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা, বর্তমানে- সিআরবি, ফেন্সি রোড, থানা- কোতোয়ালী, চট্টগ্রাম মহানগর এবং ৪। সানি হোসেন (২০), পিতা- মোহাম্মদ আলম, সাং- এনায়েত বাজার, বাসা নম্বর ২০, জুবলী রোড, ২ নং গলি রুপালী ব্যাংকের পিছনে, থানা-কোতোয়ালী।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৪ জনকে আটক করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।