Site icon CPLUSBD.COM

এপেক্স জেলা-০৩ এর উদ্দ্যোগে বিনা মূল্যের ঈদ বাজার

সিপ্লাস ডেস্ক: আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স জেলা-০৩ এর উদ্দ্যোগে বিনা মূল্যের ঈদ বাজার বুধবার পোস্তার পাড় সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে আয়োজক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে ছিলেন এপেক্স জেলা-৩ এর মাননীয় গভর্নর এপেক্সিয়ান মো: বেলাল হোসেন, এপেক্সিয়ান শাহ আলম নিপু, এপেক্সিয়ান ইলিয়াস জসিম, এপেক্সিয়ান মো: নজরুল ইসলাম, এপেক্সিয়ান এনায়েত উল্লাহ হাজারী, এপেক্সিয়ান আব্দুল কাদের, এপেক্সিয়ান আনোয়ার এলাহি ফয়সাল সহ জেলা-৩ এর অসংখ্য এপেক্সিয়ান।

এপেক্স জেলা-৩ এর ১৫টি ক্লাবের সহযোগিতায় ঈদের আনন্দ সবারই, এই আনন্দে শরীক হতে এপেক্স জেলা ২য় বারের মত এই আয়োজন করে।

প্রতি বস্তায় ২২ কেজি ওজনের ১৯টি দ্রব্য এই বাজার হতে প্রতিজন কে দেওয়া হয়।

পণ্য দিয়ে ২০০ পরিবারের মুখে হাসি ফুটিয়েছে এপেক্স জেলা। গত লকডাউন হতে এপেক্স জেলা-০৩ চট্টগ্রাম বিভাগে খাদ্য, নগদ অর্থ, সুরক্ষা সামগ্রী দিয়ে সাধারণ মানুষের পাশে আছে।