নিউজটি শেয়ার করুন

এবারও অধস্তন আদালতের রিমান্ড শুনানী হবে ভিডিও কনফারেন্সে

সিপ্লাস প্রতিবেদক: তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়ালী সকল অধস্তন ফৌজদারী আদালতের ফৌজদারী মামলায় অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তির রিমান্ড শুনানীর বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারী করেছেন হাইকোর্ট।

শুক্রবার(৬ আগস্ট) বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে প্রধান বিচারপতির অনুমতিক্রমে জেনারেল রেজিস্টার মো: আলী আকবর এর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেন হাইকোর্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেওয়ানি ও ফৌজদারি মামলায় সংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতি অতিব অবশ্যক নেই সেক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগণের পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবী হাজিরা প্রদান করিবেন।

জামিন শুনানি ও আমলি আদালতের ধার্য তারিখে হাজিরার জন্য অভিযুক্ত ব্যক্তিকে কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনভাবে আদালত প্রাঙ্গণে বা এজলাসে হাজির না করার জন্য বলা হয়েছে।

তবে হাজতি আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে আসামিকে ভার্চুয়ালি দেখে ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানি নিতে পারবেন বলেও নির্দেশনা রয়েছে।

তবে এই আদেশ আগামী ৮ (আট) আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত, পরবর্তীতে কোন আদেশ না হওয়া পর্যন্ত বলবত ও বহাল থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here