Site icon CPLUSBD.COM

এবার একসাথে বিমান চালিয়ে রেকর্ড করলেন মা মেয়ে!

সিপ্লাস ডেস্ক: ক্যাপ্টেন সুজি গ্যারেট এবং তার মেয়ে ডোনা গ্যারেট, প্রথম মা-মেয়ের জুটি যারা একসঙ্গে বাণিজ্যিক বিমান চালিয়ে ২য়বারের মতো বিশ্ব রেকর্ড করেছেন। সম্প্রতি একসঙ্গে বাণিজ্যিক স্কাইওয়েস্ট এয়ারলাইন্সের বিমান চালনা করেন তারা।

সুজি গ্যারেট স্কাই ওয়েস্ট এয়ারলাইন্সে ভাড়া নেওয়া প্রথম ডজন মহিলা পাইলটদের একজন এবং ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি বিমান সংস্থার সাথে বিমান চালিয়ে যাচ্ছেন। আর সেই যাত্রায় এবার তার সাথে যুক্ত হলেন তারই মেয়ে ডোনা গ্যারেট। নিজের মেয়ের সাথে ককপিট ভাগ করে আনন্দিত সুজি গ্যারেটও

ইতিমধ্যেই মা মেয়ে দুইজনের ছবি ভাইরাল হয়ে পড়েছে নেট পাড়ায় এবং অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। মুলত পুরো গ্যারেট পরিবারটিই পাইলটদের একটি পরিবার; পিতা-মাতা এবং তাদের দুটি সন্তান প্রশিক্ষিত বিমানচালক।

এর আগে ২০১৯ সালে প্রথম হিসেবে ক্যাপ্টেন ওয়েন্ডি রেক্সন এবং তার কন্যা কেলি রেক্সন ইতিহাসে প্রথম মা ও কন্যা জুটি যাঁরা এক সাথে বাণিজ্যিক বিমান চালিয়েছেন ।

ককপিটে বসা মা ওয়েন্ডি রেক্সন ও কন্যা কেলি রেক্সন