নিউজটি শেয়ার করুন

এবার করোনায় প্রাণ গেল: চট্টগ্রামের এক আইনজীবীর

আদালত প্রতিবেদক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট এজেডএম মঈনুল হক চৌধুরী খোকন নামে এক আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

১০ জুলাই শনিবার সকাল ৮ টায় রাজধানীর একটি বেসরকাৱী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অ্যাডভোকেট এজেডএম মঈনুল হক চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কয়েকদিন আগে চট্টগ্রামে অসুস্থতা বোধ করলে ঢাকার বাসায় চলে যান। সেখানে তাকে করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। তখন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অন্যদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন এই জ্যেষ্ঠ এই আইনজীবীর মৃত্যুতে সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।