আদালত প্রতিবেদক: সুপ্রিম কোট, হাইকোর্ট বিভাগেৱ নিদেশ মোতাবেক শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে অধস্তন আদালতের হাজতি আসামির রিমান্ড শুনানি ক্ষেত্রে আসামিকে কারাগার থেকে ভার্চুয়ালি দেখে ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানি করতে পারবেন বলে নিদেশ দিয়েছে সুপ্রিম কোট হাইকোট বিভাগ(বিচার) ।
বুধবার( ১৪ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভাগ বিচার শাখার জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ভাচুয়াল রিমান্ড শুনানী নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোট হাই কোট বিভাগ থেকে জারীকত আদেশে দেখা যায়, জামিন শুনানি ও আমলি আদালতের ধার্য তারিখে হাজিরার জন্য অভিযুক্ত ব্যক্তিকে কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনভাবে আদালত প্রাঙ্গণে বা এজলাসে হাজির করা যাবে না।
তবে হাজতি আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে আসামিকে ভার্চুয়ালি দেখে ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানি নিতে পারবেন। তবে এই ব্যাপারে কারাকত্পক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন। গত ১৪ জুলাই বুধবারের জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
“আগামী ১৫ জুলাই হতে ২২ জুলাই পযন্ত এই আদেশ বহাল থাকবে। তবে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে ‘কঠোর লকডাউন’ জারি হলে ১ জুলাই থেকে নিম্ন আদালতে সকল বিচার কাযক্রম বন্ধ ছিল।








