Site icon CPLUSBD.COM

এবার ঝাড়খণ্ডে পরাজয়ের মুখে মোদির দল বিজেপি

এবার ভারতের ঝাড়খণ্ড হাতছাড়া হচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির।

আজ সোমবার সকাল থেকে ভোট গণনার পর এমনই আভাস মিলল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) জোট ফলাফলে এগিয়ে রয়েছে।

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে প্রকাশ, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে কংগ্রেস ও জেএমএম পেয়েছে ৪০টি আসন। বিজেপি পেয়েছে ৩০টি আসন। অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) ও জিভিএম পেয়েছে পেয়েছে ৩টি করে আসন। এছাড়া অন্যান্য দলগুলো পেয়েছে ৪টি আসন।

উল্লেখ্য, ৮১ আসন বিশিষ্ট রাজ্যটির বিধান সভার নির্বাচন হয় পাঁচ ধাপে ভোটগ্রহণের মাধ্যমে। প্রথম ধাপের ভোট হয় ৩০ নভেম্বর ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হয় ২০ ডিসেম্বর।

২০১৪ সালের নির্বাচনে ৩৫টি আসন পেয়ে অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) এর সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল বিজেপি।

তখন এজেএসইউ পেয়েছিলো পাঁচটি আসন। কিন্তু এবার এজেএসইউ বিজেপির সঙ্গে জোটবদ্ধ না হয়ে একাই অংশ নিয়েছে।