নিউজটি শেয়ার করুন

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা, ভাঙল মাস্তুল

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা, ভাঙল মাস্তুল

সিপ্লাস ডেস্ক: মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা লেগেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে ৩ ও ৪ নম্বর পিলারের মাঝের স্প্যানে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটি। এতে ভেঙে গেছে ফেরির মাস্তুল।

শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন। ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here