নিউজটি শেয়ার করুন

এবার মুক্তিযুদ্ধের বিজয়মেলা হচ্ছে না, বৃহস্পতিবার জ্বলবে মুক্তিযুদ্ধের বিজয়শিখা

সিপ্লাস প্রতিবেদক: মহামারি করোনার কারণে নগরীর আউটার স্টেডিয়ামে এবার মুক্তিযুদ্ধের বিজয়মেলা হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে ১০-১৬ ডিসেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত কর্মসূচি পালন করবে বিজয়মেলা পরিষদ।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ১৫ ডিসেম্বর বিজয়মেলার প্রয়াত চেয়ারম্যান, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভা হবে।

বুধবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন বিজয়মেলা পরিষদ মহাসচিব মোহাম্মদ ইউনুছ। এ সময় উপস্থিত ছিলেন বিজয়মেলার কো-চেয়ারম্যান নঈদ উদ্দিন চৌধুরী, হাসিনা মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, জাহাঙ্গীর আলম, পাল্টু লাল সাহা, যুগ্ম মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, ফরিদ মাহমুদ, প্রদীপ খাস্তগীর, শেখ নাছির আহমেদ, শ্রমিক স্কোয়ার্ড সদস্যসচিব আবুল হোসেন আবু, দেলোয়ার হোসেন দেলু, হাবিবুর রহমান তারেক, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ।