নিউজটি শেয়ার করুন

এবার শারিরীক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহনও চলবে অধস্তন সকল আদালতে

আদালত প্রতিবেদক: অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের স্বাভাবিক বিচার কার্যক্রমে সাক্ষ্য গ্রহন নিয়েও নতুন বিজ্ঞপ্তি জারি করেছেন হাইকোর্ট।

১১ আগস্ট বুধবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে রেজিস্টার জেনারেল মোহাম্মদ আলী আকবর এর স্বাক্ষরিত ৩১ অব্লিক ২০২১ নং বিজ্ঞপ্তির শেষ অংশে এসব তথ্য জানানো হয়।

জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের স্বাভাবিক বিচার কার্যক্রমে সাক্ষ্য গ্রহন ক্ষেত্রে তবে বিচারক প্রয়োজনীয় সুরক্ষা মূলক ব্যবস্থা গ্রহণ পূর্বক শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন করবেন। তবে এর আগে ৬ আগস্ট হাইকোর্ট থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ৮ (আট) আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সীমিত পরিসরে সাক্ষ্যগ্রহণ ব্যতিরেকে বিচার কার্যক্রম পরিচালনা করতে হয়। তবে ওই বিজ্ঞপ্তিতে বিধি নিষেধ শিথিল সাপেক্ষে অধস্তন আদালতের বিচারের কার্যক্রম ধাপে ধাপে সব খুলে দেওয়ার নির্দেশনা ছিল।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহ আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি আইন, ২০২০ এবং (সুপ্রিম কোর্ট) কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক সকল প্রকার দেওয়ানি ও ফৌজদারি দরখাস্ত/আপিল/রিভিশন/বিবিধ মামলাসহ সকল প্রকার শুনানি গ্রহণ (সাক্ষ্য গ্রহণ ব্যতীত) ও নিষ্পত্তি করা যাবে।

তবে এবারের আদেশে দেশের অধস্তন সকল আদালতে শারিরীক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহনও চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here