সিপ্লাস প্রতিবেদক: করোনার বিস্তার রোধে হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত অসহায় পরিবারের মাঝে ও অনাথালয়ে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে তিনদিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।
পূর্ব ঘোষণা অনুযায়ী এবার চট্টগ্রামে জন্মাষ্টামীর শোভাযাত্রা হচ্ছেনা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগর, জেলা ও উপজেলায় করোনাকালীন হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত অসহায় পরিবারের মাঝে ও অনাথালয়ে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়।
তিনি বলেন, কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার (১১ আগস্ট) সকালে প্রবর্ত্তক সংঘ অনাথালয়, নন্দীরহাট নেহালপুর যোগাশ্রম, রাউজান জগৎপুর আশ্রম ও বোয়ালখালীর শাকপুরা মদন গোপাল আশ্রমে অনাথ ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের কর্মকর্তারা জানান, মন্দিরের প্রবেশদ্বারে ভক্ত-দর্শনার্থীদের জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ হাত ধোয়া এবং স্যানিটাইজেশনের ব্যবস্থাও গ্রহণ করেছে। পাশাপাশি সবাইকে মাস্ক ও হ্যান্ডস গ্লাভস ব্যবহার করতে এবং পরস্পর থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।
জন্মাষ্টমীর কর্মসূচির মধ্যে রয়েছে- সন্ধ্যা ৭টায় গীতাপাঠ ও সন্ধ্যা আরতি, রাত ৮টায় দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা এবং রাত ১২টায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা।








