নিউজটি শেয়ার করুন

এবার সাড়ে ১২ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে চসিক

সিপ্লাস প্রতিবেদক: ঈদুল আজহার দিন ও তারপর দিনে মোট সাড়ে ১২ হাজার টন কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

এর মধ্যে ঈদের দিন বুধবার(২১ জুলাই) ৪ হাজার শ্রমিক ৩১৭টি গাড়ির মাধ্যমে প্রায় ৭ হাজার টন এবং ঈদের পরের দিন বৃহস্পতিবার প্রায় ৩ হাজার শ্রমিক ও ২২০টি গাড়ির সাহায্যে সাড়ে ৫ হাজার টন বর্জ্য নগরী থেকে অপসারণ করে দুটি টেন্সিং গ্রাউন্ডে ডাম্পিং করেছে।

শনিবার(২৪জুলাই) চসিকের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানায়।

বলা হয়, চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী কোরবানির পশুর বর্জ্যসহ সব ধরণের আবর্জনা স্বাস্থ্যবান্ধব পরিবেশ রক্ষায় যে সফলতা অর্জিত হয়েছে সেজন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে এই কোরবানির ঈদেও পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণে চসিকের সামর্থ্য অনুযায়ী যে সব নির্দেশনা দেওয়া হয় তা যথাযথভাবে নাগরিক সমাজ পালন করেছেন এবং চসিক নিয়োজিত জনবল যথার্থভাবে অর্পিত দ্বায়িত্ব সম্পাদন করেছেন।