Site icon CPLUSBD.COM

এবার সিরিজই স্থগিত হল আফগানিস্তান-অস্ট্রেলিয়ার

সিপ্লাস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। আয়োজক হিসেবে আফগানিস্তান প্রথমে ভারতকে তাদের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ভারতে করোনা বেড়ে যাওয়ায় তা আরব আমিরতে সরানো হয়। এবার সিরিজই স্থগিত হয়ে গেল।

রবিবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থানান্তরিত হওয়ায় ভ্রমণ, কোয়ারেন্টাইনের সময়সীমা ও ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যে কারণে সিরিজটি আপাতত স্থগিত করা হলো।’