বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ‘ক’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে পা রেখেছে পশ্চিম গোমদন্ডী ফুটবল একাদশ।
কোয়াটার ফাইনালের প্রথম ম্যাচে দুই দলের লড়াইয়ে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পিসি সেন উচ্চ বিদ্যালয়ের মাঠে কধুরখীল ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়েছে পশ্চিম গোমদন্ডী ফুটবল একাদশ। প্রথমার্ধে গোল শূন্য বিরতিতে যায় উভয় দল।
দ্বিতীয়ার্ধে সাকিব,জোবায়ের, নুরুন নবী সাহেদের দূর্দান্ত গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে পশ্চিম গোমদন্ডী।
খেলার ম্যান অফ দ্যা ম্যাচ ও দলের অধিনায়ক নুরুন্নবী সাহেদ বলেন, দলের কোচ আবদুস শুক্কুর রানা স্যারের নির্দেশনা ও পরিকল্পনা অনুয়ায়ী মাঠে সবাই খেলেছি। আজকে খেলায় সবাই ভাল খেলেছে আশা করি আগামী ম্যাচে জয়ের জন্য কঠিন অনুশীলন করব।
পশ্চিম গোমদন্ডী ফুটবল একাদশের কোচ আবদুস শুকুর রানা বলেন, ‘আমরা জানি আগামীর ম্যাচটি কঠিন হবে। তাই আমাদেরকে ভাল খেলতে হবে। ছেলেরা যদি সেরাটা দিতে পারে তাহলে ফাইনালের সম্ভাবনা রয়েছে। বর্তমানে দলের অবস্থান ভাল আছে। তিনি আরো বলেন,কধুরখীলের বিপক্ষে ৩টি গোল করে বেশ আত্মবিশ্বাসী দল এখন। তবে তাদেরকে সুযোগ কাজে লাগাতে হবে।তাদের আক্রমণভাগও প্রশংসনীয় পারফর্মেন্স দেখিয়েছে।
দলের আহবায়ক আবদুল মান্না রানা বলেন, আশা রাখি সেমি ফাইনালে নিজেদের সেরাটা দিতে পারবে ছেলেরা। জয়ের জন্য মাঠে নামবে এবং জয় নিয়েই মাঠ ছাড়বে দল।’ প্রথমবারের মতো এমপি গোল্ডকাপে দলের দায়িত্ব কাঁধে নিয়েই সেমি ফাইনালে উঠা ভাগ্যের ব্যাপার ।
তিনি বলেন, অনেকেই মনে করেছিল আমরা সেমি ফাইনালে উঠতে পারবো না। কিন্তু নিজেদের প্রমাণ করে আমরা সেমি ফাইনালে পৌঁছে গেছি। আমরা শিরোপা জয়ের জন্যই নিজেদের উজাড় করে দেবো। সমর্থকরা যদি মাঠে এসে বরাবরের মতো উৎসাহ দেয় তবে আমরা শিরোপা জয় করতে পারবো।








