নিউজটি শেয়ার করুন

এমপি-মন্ত্রীর মেয়েরা আমাকে বিয়ে করতে প্রস্তুত: নোবেল

এমপি-মন্ত্রীর মেয়েরা আমাকে বিয়ে করতে প্রস্তুত: নোবেল

সিপ্লাস ডেস্ক: সম্প্রতি আলোচিত-সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মানসিক অসুস্থতা, মাদকাসক্তি এবং নির্যাতনের অভিযোগ জানিয়ে ডিভোর্স লেটার (তালাক নোটিশ) পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। তবে স্ত্রীর এসব অভিযোগ অস্বীকার করেছেন নোবেল।

তিনি বলেন, “সে মিথ্যাবাদী। ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও চলে যাচ্ছে আমি আমার জীবন নতুন করে সাজাবো। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করবো। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।”

বুধবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ কথা বলেন নোবেল।

গায়ক নোবেল আরও বলেন, “আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল। আমার ক্যারিয়ারের ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করেছে সে। সবসময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি। কনসার্ট করতে না পারি। ওকে ভালোবেসে বিয়ে করেছি বলে ছাড়তে পারিনি। সে এবার আমাকে তালাকানামা পাঠিয়েছে, আমি পেয়েছি। কিন্তু স্বাক্ষর করব না। তিনমাস পর এটা এমনি এমনিই কার্যকর হয়ে যাবে।”

বিচ্ছেদের বিষয়ে সালসাবিল বলেন, “নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীর নেশা রয়েছে। আমাকে নানাভাবে নির্যাতন করত- এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। গত ১১ সেপ্টেম্বর তাকে তালাকনামা পাঠিয়ে দিয়েছি।”

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকে প্রায়ই বিতর্কিত কাজকর্ম এবং মন্তব্য করে আলোচনায় থাকেন নোবেল। ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘‘সা রে গা মা পা’’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ে হয় মঈনুল আহসান নোবেলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here