সিপ্লাস ডেস্ক: কোতোয়ালীর নিউমার্কেট মোড়ে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ কাদির খান (৪৮) ও মো. রিফাত হোসেনকে (১৯) নামে ২ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান সিএমির সহকারী পুলিশ কমিশনার।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড় এলাকায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে ইয়াবা পাচারের নিরাপদ কৌশল হিসাবে তারা রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচার করছিল যাতে কেউ সন্দেহ না করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।








