গত ৭ ডিসেম্বর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলনে এম.এ সালাম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় হাটহাজারী ছাত্রলীগের এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার ১১ ডিসেম্বর হাটহাজারী উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ মিছিলটি হাটহাজারী কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাজার-বাস স্টেশন কাঁচারী সড়ক,কলেজ ও উপজেলা পরিষদের মোড় প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে কলেজ ক্যাম্পাসে হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগরের পরিচালনায় ও হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এতে আরোও উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা ৬নং ওর্যাড় আওয়ামী লীগের সভাপতি গিয়াস মেহেদী,খোরশেদ মেহেদী আইয়ুব খান লিটন, সাধারন সম্পাদক শাহ আলম, পৌর ১নং ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন, হাটহাজারী উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসেম, মোহাম্মদ জাহেদ, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন, যুবলীগ নেতা মোঃ দিদার,মোঃ ইমরান, লোকমান ছোটন,শাহাদাৎ মঞ্জু, মাহফুজ টিপু কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মুহিতুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরানুল হক মুন্না, আকবর হোসেন নবাব, রেজাউল করিম লিটন, যুগ্ম সম্পাদক ইফতেখার উদ্দিন গালিব, ইকবাল বাহার রানা,সৈয়দ ফরহাদ, শফিইল গণি পারভেজ,গোলামুর রহমান অভি,হাসান মুরাদ,মিরাজ সিকদার, ইসমাইল রিপন,পৌরসভা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, হেলাল উদ্দিন, বিলাস চৌধুরী অংকন ও মেখল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ আরো অনেকে।

