Site icon CPLUSBD.COM

এরদোগান ২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব

তুরস্কের প্রেসিডন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৯’ ঘোষণা করেছে নাইজেরিয়ার একটি ইসলামপন্থী পত্রিকা। বিশ্বজুড়ে মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়ানোয় তাকে এই খেতাব দেয়া হয়েছে বলে ওই পত্রিকাটির দাবি।

এর আগে ২০১৮ সালেও তাকে বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ঘোষণা করেছিল পত্রিকাটি। প্রকাশক আবু বকর বলেন, বিশ্বজুড়ে তার প্রভাবের কারণেই এবারেও তাকে এই খেতাবে ভূষিত করা হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট সবসময় ভুক্তভোগী লোকজনের পক্ষ দাঁড়ান। সিরিয়া, মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন, কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে এরদোগানকে সবসময় সরব দেখা গেছে।

বিশ্ব মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সোমালি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর, গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো ও তুর্কি বংশোদ্ভূত জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল।